নতুন ফাইল ট্র্যান্সফার সিস্টেমে একত্রিত হচ্ছে শাওমি, অপো, ও ভিভো - Bangla Tech

Post Top Ad

Responsive Ads Here

নতুন ফাইল ট্র্যান্সফার সিস্টেমে একত্রিত হচ্ছে শাওমি, অপো, ও ভিভো

Share This
অ্যাপেল ডিভাইজ গুলোর অন্যতম জনপ্রিয় ও ইউজফুল ফিচার হচ্ছে তাদের ফাইল শেয়ারিং সার্ভিস AirDrop একটি মারাত্মক জনপ্রিয় ফিচার যা অ্যাপেল ইকো-সিস্টেমে ইউজারদের মধ্যে বেশ সারা ফেলেছে। অন্যদিকে অ্যান্ড্রয়েডে অপারেটিং সিস্টেমে এক ফোন থেকে অন্য ফোনে পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং করার জন্য ইউজাররা তৃতীয়পক্ষ নানান সফটওয়্যার ইউজ করতে হয়, যেমন- শেয়ার ইট, জেন্ডার, ইত্যাদি। গুগল ও নিজস্ব পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং অ্যাপ তৈরি করেছিল অ্যান্ড্রয়েড ডিভাইজ গুলোর জন্য কিন্তু সেটা জনপ্রিয়তা পেতে ব্যর্থ হয়।
আর এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড ইউজারদের লোকাল ফাইল শেয়ারিংয়ের ঝামেলার সমাধান করতে, নিজেদের ফাইল শেয়ারিং এলায়েন্স তৈরীতে কাজ করছে চাইনিজ তিন স্মার্টফোন জায়ান্ট শাওমি, অপো, ও ভিভো। তারা অ্যাপেল এর AirDrop এর মতোই একটি ফাইল শেয়ারিং সার্ভিস চালু করবে, যা এই কোম্পানি গুলোর ডিভাইজের মধ্যে ক্রস ভাবে কাজ করবে। ব্লুটুথ টেক ইউজ করে ডিভাইজ একে অন্যের সাথে কানেক্টেড হবে এবং ফাইল শেয়ারিং করবে, এতে ২০ মেগাবাইট/সেকেন্ড ট্র্যান্সফার স্পীড পাওয়া যেতে পারবে। এই ফিচারটি এই তিন কোম্পানির ডিভাইজে ইনক্লুড হলে তৃতীয়পক্ষ ফাইল শেয়ারিং অ্যাপ প্রয়োজন পড়বে না।
অ্যান্ড্রয়েড কিউতে গুগল “Fast Share” নামক নতুন একটি ফিচার লঞ্চ করবে, যেটার মাধ্যমে অ্যাপেলের AirDrop এর মতো অ্যান্ড্রয়েড ডিভাইজ গুলোর মধ্যে ফাইল শেয়ারিং করা যাবে কোন তৃতীয়পক্ষ অ্যাপের সাহায্য না নিয়েই। কিন্তু এই ফিচারটি প্লে স্টোর এক্সক্লুসিভ হবে। এখন যেহেতু চায়নাতে গুগল প্লে স্টোর নেই, তাই চাইনিজ কোম্পানি গুলো একত্রিত হয়ে নিজেরায় এরকম একটি ফিচার ডেভেলপ করছে। আপাতত এই তিন কোম্পানি তবে পরে আরো টেক কোম্পানি এই অ্যালায়েন্সে যুক্ত হতে পারে!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages